পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাতিষ্ঠানিক সংস্কারের পূর্বশর্ত: এনবিআর বিভাজনের শিক্ষা ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর একীভূতকরণের যৌক্তিকতা

ছবি
  প্রাতিষ্ঠানিক সংস্কারের পূর্বশর্ত: এনবিআর বিভাজনের শিক্ষা ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর একীভূতকরণের যৌক্তিকতা   ©মো: আবদুর রহমান মিঞা অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন), বেপজা, ঢাকা-১২০৫   রাষ্ট্রের কার্যকর পরিচালনা এবং টেকসই উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো প্রাতিষ্ঠানিক কাঠামোর যথাযথ সংস্কার ও পুনর্গঠন। তবে এমন সংস্কার হতে হবে সময়োপযোগী, বাস্তবমুখী ও প্রয়োজন নিরূপণভিত্তিক। প্রয়োজনীয়তা নিরূপণ বা "Need Assessment" ব্যতীত যেকোনো সংস্কার উদ্যোগ অনেক সময় কাঙ্ক্ষিত সুফল আনে না, বরং সৃষ্টি করে প্রশাসনিক জটিলতা ও কর্মদক্ষতার সংকট।   বাংলাদেশে বর্তমানে এর বাস্তব উদাহরণ সৃষ্টি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর ক্ষেত্রে। আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বিভাগকে আলাদা করার সিদ্ধান্ত যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া বাস্তবায়িত হওয়ায় বহু জটিলতা দেখা দেয় — যা অদ‍্যাবধি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। এই অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা স্বরূপ, বিশেষ করে যখন সরকার দেশের ছয়টি প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করেছে।   ...