পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশে সুশাসন ও সাইবার নিরাপত্তার আন্তঃসম্পর্ক

বাংলাদেশে সুশাসন ও সাইবার নিরাপত্তার আন্তঃসম্পর্ক ©মোঃ আবদুর রহমান মিঞা   আধুনিক বিশ্বে সুশাসন (Good Governance) কেবল রাজনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি বহুমাত্রিক ও সমন্বিত ধারণা, যেখানে রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা, দক্ষতা, এবং অংশগ্রহণ নিশ্চিত হয়। নাগরিকের অধিকার সুরক্ষা, সেবা প্রদানে সমতা, নীতি প্রণয়নে অংশগ্রহণ এবং সর্বোপরি জনগণের কল্যাণ — এসবই সুশাসনের মূল লক্ষ্য। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে সুশাসন অধিকতর কার্যকর ও গতিশীলতা বজায় রাখতে প্রযুক্তিনির্ভর অবকাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়ে উঠেছে।   প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রশাসনিক কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সরকারি দপ্তরের কার্যক্রম এখন অনেকাংশে কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠছে; অনলাইন পেমেন্ট, ই-প্রকিউরমেন্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, কর প্রদান, জমি রেজিস্ট্রেশন, এমনকি আদালতের কার্যক্রমও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই তথ্যপ্রযুক্তি নির্ভর শাসনব্যবস্থাকেই মূলত ই-গভর্নেন্স (e-Gove...